প প্রবেশিকা প্রবেশিকা বিণ. (স্ত্রী.) প্রবেশকারিণী; যার দ্বারা প্রবেশ করা যায় (প্রবেশিকা পরীক্ষা)। ☐ বি. (স্ত্রী.) প্রাথমিক ও সহায়ক বই (ব্যাকরণ প্রবেশিকা)।
প প্রভা প্রভা [ prabhā ] বি. 1 দীপ্তি, কিরণ; 2 তেজ; 3 ঔজ্জ্বল্য; 4 প্রকাশ। [সং. প্র + √ ভা + অ + আ]। প্রভাকর বি. সূর্য। প্রভাকীট বি. জোনাকি পোকা। প্রভাবান (-বত্) বিণ. দীপ্তিময়, প্রভাবযুক্ত; উজ্জ্বল। স্ত্রী প্রভাবতী। প্রভাময় বিণ. দীপ্তিযুক্ত; উজ্জ্বল।
প প্রব্রাজন প্রব্রাজন [ prabrājana ] বি. 1 নির্বাসন; 2 পরিভ্রমণ। [সং. প্র + √ ব্রজ্ + ণিচ্ (ব্রাজি) + অন]। প্রব্রাজিত বিণ. নির্বাসিত।