প্রমাণপুরুষ

প্রমাণপুরুষ বি. মধ্যস্হ, যার মতামত বা সিদ্ধান্ত সকলেই মেনে নেয়।

প্রমাণপঞ্জি

প্রমাণপঞ্জি বি. কোনো বিষয়ে প্রমাণস্বরূপ উল্লিখিত গ্রন্হাদির তালিকা।

প্রমাণত

প্রমাণত (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রমাণ অনুসারে।

প্রমাণ

প্রমাণ [ pramāṇa ] বি. 1 সত্যাসত্য বিচারের উপায় বা নিদর্শন; যার দ্বারা নিশ্চয় জ্ঞান লাভ করা যায়; 2 বিশ্বাসের হেতু; 3 সাক্ষ্য, নজির; 4 যথাযথ জ্ঞান; নিশ্চয় বোধ। ☐ বিণ. (বাং.) 1 পরিমাণ (আকাশপ্রমাণ, পর্বতপ্রমাণ); 2 পুরো মাপের, পূর্ণ বয়স্কের উপযুক্ত (প্রমাণসাইজ)। [সং. প্র + √ মা + অন]। প্রমাণত (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রমাণ অনুসারে। প্রমাণপঞ্জি বি. কোনো বিষয়ে প্রমাণস্বরূপ উল্লিখিত গ্রন্হাদির তালিকা। প্রমাণপত্র বি. দলিল; রসিদ; সার্টিফিকেট। প্রমাণপুরুষ বি. মধ্যস্হ, যার মতামত বা সিদ্ধান্ত সকলেই মেনে নেয়। প্রমাণসই বিণ. পূর্ণ পরিমাণ। প্রমাণসাপেক্ষ বিণ. প্রমাণের দ্বারা যার যাথার্থ্য নির্ণয় করতে হয় যার যাথার্থ্য প্রমাণের উপর নির্ভর করে। প্রমাণসিদ্ধ বিণ....

প্রমিত

প্রমিত [ pramita ] বিণ. 1 নিশ্চিত, নির্ধারিত; 2 জ্ঞানত; 3 প্রমাণিত; 4 পরিমিত (চার গজ প্রমিত, প্রমিতাক্ষরা বাণী)। [সং. প্র + √ মা + ত]। প্রমিতি বি. 1 পরিমাণ; 2 প্রমাণ, নিরূপিত বা নির্ধারিত করা, প্রতিপাদন (‘ব্রহ্মাণ্ডের কেন্দ্র প্রমিতি’: সু.দ.); 3 নিশ্চয়জ্ঞান। প্রমিতীকরণ বি. নির্ধারিত করা, standardization.

প্রমাথিনী

প্রমাথিনী স্ত্রী. প্রমাথী [ pramāthī ] (-থিন্) বিণ. 1 মর্দনকারী, দলনকারী, দমনকারী; 2 চিত্ত বিক্ষেপকারী। [সং. প্র + √ মথ্ + ইন্]।

প্রমাথী

প্রমাথী [ pramāthī ] (-থিন্) বিণ. 1 মর্দনকারী, দলনকারী, দমনকারী; 2 চিত্ত বিক্ষেপকারী। [সং. প্র + √ মথ্ + ইন্]। স্ত্রী. প্রমাথিনী।

প্রভুপাদ

প্রভুপাদ বি. বৈষ্ণবদের ধর্মগুরুর নামের আগে ব্যবহৃত উপাধিবিশেষ।