প্রমিতি

প্রমিতি বি. 1 পরিমাণ; 2 প্রমাণ, নিরূপিত বা নির্ধারিত করা, প্রতিপাদন (‘ব্রহ্মাণ্ডের কেন্দ্র প্রমিতি’: সু.দ.); 3 নিশ্চয়জ্ঞান।

প্রয়োগকৌশল

প্রয়োগকৌশল বি. 1 প্রয়োগ বা ব্যবহারের কৌশল; 2 অভিনয়ের কৌশল। প্রয়োগযোগ্য বিণ. 1 উল্লেখযোগ্য; 2 ব্যবহারযোগ্য। প্রয়োগশালা বি. পরীক্ষাগার, ল্যাবরেটরি।

প্রয়োগ

প্রয়োগ [ praẏōga ] বি. 1 নিয়োগ; 2 ব্যবহার (ওষুধ প্রয়োগ, বুদ্ধি প্রয়োগ); 3 উল্লেখ (শ্লোক প্রয়োগ); 4 দৃষ্টান্ত (শব্দাদির প্রয়োগ)। [সং. প্র + √ যুজ্ + অ]। প্রয়োগকৌশল বি. 1 প্রয়োগ বা ব্যবহারের কৌশল; 2 অভিনয়ের কৌশল। প্রয়োগযোগ্য বিণ. 1 উল্লেখযোগ্য; 2 ব্যবহারযোগ্য। প্রয়োগশালা বি. পরীক্ষাগার, ল্যাবরেটরি।

প্রমাতামহ

প্রমাতামহ [ pramātā-maha ] বি. মাতামহের পিতা। [সং. প্র + মাতামহ]। স্ত্রী. প্রমাতামহী।

প্রমাণীকৃত

প্রমাণিত, প্রমাণীকৃত বিণ. প্রমাণের সাহায্যে যথার্থ বলে স্হিরীকৃত, প্রমাণসিদ্ধ।

প্রমাণিত

প্রমাণিত, প্রমাণীকৃত বিণ. প্রমাণের সাহায্যে যথার্থ বলে স্হিরীকৃত, প্রমাণসিদ্ধ।

প্রমাণসাপেক্ষ

প্রমাণসাপেক্ষ বিণ. প্রমাণের দ্বারা যার যাথার্থ্য নির্ণয় করতে হয় যার যাথার্থ্য প্রমাণের উপর নির্ভর করে।