প প্রযোক্তা প্রযোক্তা [ prayōktā ] (-ক্তৃ) বিণ. 1 প্রয়োগকারী; 2 নিয়োগকারী; 3 অনুষ্ঠাতা, অনুষ্ঠানকারী। [সং. প্র + √ যুজ্ + তৃ]।
প প্রযুক্তি প্রযুক্তি [ prayukti ] বি. 1 প্রয়োগ; 2 শিল্পাদিতে প্রয়োগকৌশল, technique (স. প)। [সং. প্র + √ যুজ্ + তি]। প্রযুক্তিবিদ্যা বি. শিল্পপ্রয়োগবিজ্ঞান, technoloty (স.প.)।
প প্রমোহ প্রমোহ [ pramōha ] বি. সম্মোহন, সম্মোহ, সংবেশন, হিপনোটিজম। [সং. প্র + √ মুহ্ + অ]। প্রমোহন বি. সম্মোহন, সম্মোহিতকরণ।
প প্রমোদ প্রমোদ [ pramōda ] বি. 1 আনন্দ; 2 আমোদ; 3 বিলাস (প্রমোদভবন, ‘প্রমোদে ঢালিয়া দিনু মন’: রবীন্দ্র)। [সং. প্র + √ মুদ্ + অ]। প্রমোদন বি. আনন্দদান। ☐ বিণ. আনন্দদায়ক। প্রমোদভ্রমণ বি. আনন্দের জন্য ভ্রমণ। প্রমোদিত বিণ. প্রমোদবিশিষ্ট; তুষ্ট; আমোদিত। প্রমোদী (-দিন্) বিণ. আনন্দদায়ক।