প্ররোচক

প্ররোচক বিণ. বি. যে প্ররোচনা বা উসকানি দেয়।

প্ররোচন

প্ররোচনা, প্ররোচন [ prarōcanā, prarōcana ] বি. (প্রধানত নিন্দায়) নিয়োজন, প্রবৃত্ত করা, উত্সাহদান, উসকানি, প্রেরণা (বন্ধুদের প্ররোচনায় একাজ করে ফেলেছে)। [সং. প্র + √ রুচ্ + ণিচ্ + অন + আ]। প্ররোচক বিণ. বি. যে প্ররোচনা বা উসকানি দেয়। প্ররোচিত বিণ. প্ররোচনাপ্রাপ্ত, প্ররোচনা দেওয়া হয়েছে এমন (বন্ধুরাই তাকে একাজে প্ররোচিত করেছে)।

প্ররোচনা

প্রয়োজন

প্রয়োজন [ praẏōjana ] বি. 1 দরকার (এখানে তোমার কী প্রয়োজন?); 2 দরকারি কাজ; 3 হেতু, কারণ (জীবনযাত্রার প্রয়োজনে); 4 প্রয়োগকরণ। [সং. প্র + √ যুজ্ + অন]। প্রয়োজনীয় বিণ. দরকারি; জরুরি; গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয়তা বি. দরকার; আবশ্যকতা; গুরুত্ব।

প্রলম্ব

প্রলম্ব [ pralamba ] বি. 1 গাছের ঝুরি বা শাখা; 2 লম্বমান বা লতিয়ে যায় এমন বস্তু। [সং. প্র + √ লম্ব্ + অ]। প্রলম্বন বি. লম্বিত হওয়া, লতিয়ে যাওয়া; ঝুলে থাকা। প্রলম্বিত বিণ. লম্বিত; ঝুলে রয়েছে এমন; লতিয়ে গেছে এমন। প্রলম্বিত ধ্বনি যে ধ্বনি ক্রমাগত উচ্চারণ করা যায়, continuant যেমন অ, আ, ই, উ, ম্, ন্ ইত্যাদি।

প্রযোজক

প্রযোজক [ prayōjaka ] বিণ. বি. (বাং.) প্রয়োজক, প্রয়োগকর্তা। ☐ বি. 1 যার ব্যবস্হাপনায় ও অর্থে সিনেমা তৈরি হয়, producer; 2 (ব্যাক.) (ণিজন্ত ধাতুর প্রয়োগস্হলে) য়ে কাজ করায় (প্রযোজক ক্রিয়া)। [সং. প্র + √ যুজ্ + অক]।