প্রোথিত

প্রোথিত [ prōthita ] বিণ. পোঁতা হয়েছে এমন, ভূমিগর্ভে নিহিত (মোহরের ঘড়া মাটির নীচে প্রোথিত ছিল)। [সং. √ প্রোথ্ + ত]।

প্রোন্নত

প্রোন্নত [ prōnnata ] বিণ. অতি উন্নত বা উঁচু (প্রোন্নত মন্দিরশীর্ষ)। [সং. প্র + উন্নত]।

প্লাইউড

প্লাইউড [ plāi-uḍa ] বি. কাঠের পাতলা পাতলা ফলক জুড়ে তৈরি তক্তা। [ইং. plywood]।

প্লায়ার্স

প্লায়ার্স [ plāẏārsa ] বি. তার বাঁকাবার বা কোনোকিছু শক্ত করে ধরার সাঁড়াশিবিশেষ। [ইং. pliers]।

প্লাস্টার

প্লাস্টার [ plāsṭāra ] বি. ১. পুলটিস; ২. প্রলেপ; ৩. দেওয়ালে চুনবালি সিমেণ্ট ইত্যাদির প্রলেপ। [ইং. plaster]।

প্লিহা

প্লিহা [ plihā ] (-হন্) বি. ১. পাকস্হলীর বাঁদিকে অবস্হিত দেহযন্ত্রবিশেষ, পিলে, spleen; ২. প্লিহাবৃদ্ধিরোগ। [সং. √ প্লিহ্ + অ]।

প্লুত

প্লুত [ pluta ] বি. ১. (প্রধানত গানে ও আহ্বানে) তিনমাত্রাযুক্ত স্বর বা ধ্বনি (প্লুতস্বর); ২. লম্ফ, লাফ (প্লুতগতি); ৩. ঘোড়ার স্বচ্ছন্দে চলনভঙ্গি। [সং. √ প্লু + ত]। প্লুতগতি বি. লাফ দিয়ে চলা।

প্লুরিসি

প্লুরিসি [ plurisi ] বি. ফুসফুসের আবরক ঝিল্লির প্রদাহজনিত রোগবিশেষ। [ইং. pleurisy]।