প্র্যাকটিস
প্র্যাকটিস [ pryāka-ṭisa ] বি. ১. ক্রমাগত অনুশীলন বা অভ্যাস (খেলার প্র্যাকটিস); ২. স্বাধীন বৃত্তি বা পেশার চর্চা বা অনুশীলন (ডাক্তারি প্র্যাকটিস, উকিলের প্র্যাকটিস)। [ইং. practice]।
প্রোজ্জ্বল
প্রোজ্জ্বল [ prōjjbala ] বিণ. অতিশয় উজ্জ্বল, অতিশয় দীপ্তিযুক্ত, অতিশয় ভাস্বর (প্রোজ্জ্বল ব্যক্তিত্ব, প্রোজ্জ্বল দৃষ্টান্ত)। [সং. প্র + উজ্জ্বল]।
প্রোটেস্টাণ্ট
প্রোটেস্টাণ্ট [ prōṭēsṭāṇṭa ] বি. রোমান ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে প্রতিবাদী খ্রিস্টান ধর্মসম্প্রদায়বিশেষ। [ইং. protestant]।