প্রাপ্য

প্রাপ্য [ prāpya ] বিণ. ১. প্রাপ্তিযোগ্য, লভ্য, প্রাপ্তব্য; ২. পাওনা (তাঁর প্রাপ্য মর্যাদা তিনি পাননি)। [সং. প্র + √ আপ্ + য]।

প্রাবন্ধিক

প্রাবন্ধিক [ prābandhika ] বিণ. প্রবন্ধরচয়িতা, প্রবন্ধের লেখক। [সং. প্রবন্ধ + ইক]।

প্রাবল্য

প্রাবল্য [ prābalya ] বি. প্রবলতা, প্রাধান্য, তীব্রতা (উত্সাহের প্রাবল্য, ঝড়ের প্রাবল্য)। [সং. প্রবল + য]।

প্রাশ

প্রাশ [ prāśa ] বি. আহার; খাদ্যবস্তু (চ্যবনপ্রাশ)। [সং. প্র + √ অশ্ + অ]

প্রাশন

প্রাশন [ prāśana ] বি. আহার, ভোজন (অন্নপ্রাশন)। [সং. প্র + অশন]।

প্রাশ্নিক

প্রাশ্নিক [ prāśnika ] বিণ. ১. প্রশ্নকারী; ২. প্রশ্ন শুনে যে মীমাংসা করে। [সং. প্রশ্ন + ইক]।

প্রাস

প্রাস [ prāsa ] বি. বর্শাজাতীয় প্রাচীন ক্ষেপণাস্ত্রবিশেষ, প্রাচীন যুদ্ধাস্ত্রবিশেষ। [সং. প্র + √ অস্ + অ]।

প্রাহরিক

প্রাহরিক [ prāharika ] বিণ. প্রহরসম্বন্ধীয়। [সং. প্রহর + ইক]।

প্রাহ্ন

প্রাহ্ন [ prāhna ] বি. পূর্বাহ্ন, দিনের প্রথম ভাগ, প্রাতঃকাল। [সং. প্র + অহন্]।

প্রাস্হানিক

প্রাস্হানিক [ prāshānika ] বিণ. ১. প্রস্হানসংক্রান্ত, বিদায়সংক্রান্ত; ২. প্রস্হানকালীন; ৩. বিদায়কালোচিত। [সং. প্রস্হান + ইক]।