প্রাতিপাদিক

প্রাতিপাদিক [ prāti-pādika ] বি. (ব্যাক.) বিভক্তিহীন বিশেষ্য বা বিশেষণ শব্দ। ☐ বিণ. প্রতিপদ-সম্বন্ধীয়। [সং. প্রতিপদ + ইক]।

প্রাতিষ্ঠানিক

প্রাতিষ্ঠানিক [ prātiṣṭhānika ] বিণ. প্রতিষ্ঠানগত (ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ)। [সং. প্রতিষ্ঠান + ইক]।

প্রাতিস্বিক

প্রাতিস্বিক [ prātisbika ] বিণ. ১. প্রত্যেকের স্বকীয়, ব্যক্তিগত; ২. সর্বসাধারণের নয় এমন (প্রাতিস্বিক ধর্ম, প্রাতিস্বিক বিশ্বাস)। [সং. প্রতি + স্ব + ইক]।

প্রাত্যয়িক

প্রাত্যয়িক [ prātyaẏika ] বিণ. ১. প্রত্যয়সম্বন্ধীয়; ২. প্রত্যয়ী, আস্হাবান। [সং. প্রত্যয় + ইক]।

প্রান্তর

প্রান্তর [ prāntara ] বি. ১. গাছ জল বসতি প্রভৃতি নেই এমন বিস্তৃত ভূমি; ২. মাঠ (ধু ধু প্রান্তর)। [সং. প্র + অন্তর]।

প্রাপক

প্রাপক [ prāpaka ] বিণ. বি. ১. যে প্রাপ্ত হয় বা পায়; ২. যে পাবার অধিকারী। [সং. প্র + √ আপ্ + অক]; ৩. যে অপরকে পাইয়ে দেয়। [সং. প্র + √ আপ্ + ণিচ্ + অক]।

প্রামাণ্য

প্রামাণ্য [ prāmāṇya ] বি. প্রামাণিকতা। ☐ বিণ. (বাং.) প্রামাণিক (প্রামাণ্য গ্রন্হ)। [সং. প্রমাণ + য]।

প্রাভাতিক

প্রাভাতিক [ prābhātika ] বিণ. প্রভাতসম্বন্ধীয়; প্রভাতকালীন (প্রাভাতিক ক্রিয়া, প্রাভাতিক ভ্রমণ)। [সং. প্রভাত + ইক]।

প্রাবাসিক

প্রাবাসিক [ prābāsika ] বিণ. ১. প্রবাসসম্বন্ধীয়; ২. প্রবাসকালীন (প্রাবাসিক অভিজ্ঞতা)। [সং. প্রবাস + ইক]।

প্রাপণ

প্রাপণ [ prāpaṇa ] বি. ১. পাওয়া, প্রাপ্তি। [সং. প্র + √ আপ্ + অন]; ২. পাওয়ানো। [সং. প্র +√ আপ্ + ণিচ্ + অন]।