প্রাগ্রসর

প্রাগ্রসর [ prāgrasara ] বিণ. অগ্রগামী, উন্নত। [সং. প্র + অগ্রসর]।

প্রাঙ্গণ

প্রাঙ্গণ [ prāṅgaṇa ] বি. অঙ্গন, উঠান। [সং. প্র + অঙ্গন]।

প্রাচী

প্রাচী [ prācī ] বি. পূর্বদিক, পৃথিবীর পূর্বভাগ। [সং. প্রাচ্ + ঈ]।

প্রাচুর্য

প্রাচুর্য [ prācurya ] বি. ১. প্রচুরতা, আধিক্য (অর্থের প্রাচুর্য); ২. ধনাঢ্যতা (অপরের প্রাচুর্যে ঈর্ষা)। [সং. প্রচুর + য]।

প্রাজন

প্রাজন [ prājana ] বি. পাচনবাড়ি, পশু তাড়াবার লাঠি। [সং. প্র + √ আজি (√ অজ্ + ণিচ্) + অন]।

প্রাজক

প্রাজক [ prājaka ] বিণ. বি. নিয়ন্তা। ☐ বি. চালক, সারথি। [সং. প্র + √ আজি (√ অজ্ + ণিচ্) + অক]।

প্রাবীণ্য

প্রাবীণ্য [ prābīṇya ] বি. ১. প্রবীণের ভাব বা অবস্হা, প্রবীণতা; ২. অভিজ্ঞতা; ৩. নৈপুণ্য। [সং. প্রবীণ + য]।

প্রাতিকূল্য

প্রাতিকূল্য [ prāti-kūlya ] বি. প্রতিকূলতা, বিরোধিতা (প্রকৃতির প্রাতিকূল্য)। [সং. প্রতিকূল + য]।

প্রাতিভাসিক

প্রাতিভাসিক [ prāti-bhāsika ] বিণ. প্রতিভাসে অর্থাত্ ইন্দ্রিয়গোচরে সত্য বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে তা নয় এমন, বাস্তব না হয়েও বাস্তবরূপে প্রতীয়মান। [তু. পারমার্থিক। [সং. প্রতিভাস + ইক]।