প্রাগিতিহাস

প্রাগিতিহাস [ prāgiti-hāsa ] বি. ইতিহাসপূর্ব যুগ বা তার কাহিনি। [সং. প্রাক্ + ইতিহাস]।

প্রাগুক্ত

প্রাগুক্ত [ prāgukta ] বিণ. পূর্বোক্ত, পূর্বে কথিত বা উল্লিখিত (প্রাগুক্ত গ্রন্হ, প্রাগুক্ত আলোচনা)। [সং. প্রাক্ + উক্ত]।

প্রাগৈতিহাসিক

প্রাগৈতিহাসিক [ prāgaiti-hāsika ] (সংস্কৃতমতে অশুদ্ধ) বিণ. যে যুগ থেকে ইতিহাস নির্দিষ্টভাবে জানা যায় তার পূর্ববর্তী যুগের, pre-historic. [সং. (?) প্রাক্ + ঐতিহাসিক]।

প্রাকাম্য

প্রাকাম্য [ prākāmya ] বি. ১. যোগের অষ্টসিদ্ধির অন্যতম; ২. অপরিসীম স্বাধীনতা ভোগের অলৌকিক শক্তি; ৩. ভোগেচ্ছা পূর্ণ করার ক্ষমতা। [সং. প্রকাম + য]।

প্রাকৃতিক

প্রাকৃতিক [ prākṛtika ] বিণ. ১. নৈসর্গিক, প্রকৃতিবিষয়ক (প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক সৌন্দর্য); ২. জড়পদার্থসম্বন্ধীয় (প্রাকৃতিক বিজ্ঞান)। [সং. প্রকৃতি + ইক]। প্রাকৃতিক নির্বাচন — প্রাকৃতিক জগতের যে নিয়মে জীবনসংগ্রামে যোগ্যতম প্রাণীরাই টিকে থাকে, Natural Selection.

প্রাজাপত্য

প্রাজাপত্য [ prājāpatya ] বি. অষ্টবিধ হিন্দুবিবাহের অন্যতম। ☐ বিণ. ১. প্রজাপতিসম্বন্ধীয়; ২. প্রজাপতি-প্রেরিত। [সং. প্রজাপতি + য]।

প্রাঞ্জলি

প্রাঞ্জলি [ prāñjali ] বিণ. বদ্ধাঞ্জলি, জোড়হাত। [সং. প্র + অঞ্জলি]।

প্রাতরাশ

প্রাতরাশ [ prātarāśa ] বি. সকালের আহার। [সং. প্রাতঃ + আশ]।

প্রাতর্গেয়

প্রাতর্গেয় [ prātargēẏa ] বিণ. সকালে গীতযোগ্য, সকালে গাওয়া বা ভজনা করা উচিত এমন। [সং. প্রাতঃ + গেয়]।

প্রাতর্বাক্য

প্রাতর্বাক্য [ prātarbākya ] বি. প্রভাতে প্রথমোচ্চারিত বাক্য, যা সত্য হয় বলে বিশ্বাস। [সং. প্রাতঃ + বাক্য]।