প্রাইমারি

প্রাইমারি [ prāimāri ] বিণ. ১. প্রাথমিক (প্রাইমারি শিক্ষা); ২. প্রাথমিক পাঠ্য। [সং. ইং. primary]।

প্রাংশু

প্রাংশু [ prāṃśu ] বিণ. ১. উন্নত, উঁচু; ২. দীর্ঘকায় (শালপ্রাংশু)। [সং. প্র + অংশু]।

প্রাকরণিক

প্রাকরণিক [ prākaraṇika ] বিণ. প্রকরণগত, কৌশলগত। [সং. প্রকরণ + ইক]।

প্রাকার

প্রাকার [ prākāra ] বি. প্রাচীর, দেওয়াল (দুর্গপ্রকার)। [সং. প্র + √ কৃ + অ]।

প্রাকৃতিক নির্বাচন

প্রাকৃতিক নির্বাচন — প্রাকৃতিক জগতের যে নিয়মে জীবনসংগ্রামে যোগ্যতম প্রাণীরাই টিকে থাকে, Natural Selection.

প্রাক্তন

প্রাক্তন [ prāktana ] বিণ. ১. পূর্বকালীন, ভূতপূর্ব (প্রাক্তন প্রধানমন্ত্রী); ২. জন্মান্তরীণ (প্রাক্তন সংস্কার); ৩. পূর্বজন্মে অর্জিত। ☐ বি. অদৃষ্ট; পূর্ববর্তী জন্মসমূহে কৃত কর্মের ফল। [সং. প্রাচ্ + তন]।

প্রাখর্য

প্রাখর্য [ prākharya ] বি. তীক্ষ্ণতা, প্রখরতা (রৌদ্রের প্রাখর্য, বুদ্ধির প্রাখর্য)। [সং. প্রখর + য]।

প্রাগ্‌বর্তী

প্রাগ্‌বর্তী [ prāg-bartī ] বিণ. পূর্ববর্তী। [সং. প্রাচ্ + বর্তিন্]।

প্রাগভাব

প্রাগভাব [ prāgabhāba ] বি. (দর্শ.) উত্পত্তির পূর্বে (প্রাক্) বস্তুর অবিদ্যমানতা, (non-existence). [সং. প্রাক্ + অভাব]।

প্রাগ্লভ্য

প্রাগ্লভ্য [ prāglabhya ] বি. ১. প্রগল্ভতা; ২. ঔদ্ধত্য; ৩. স্ত্রীলোকের প্রণয়াদিতে নির্লজ্জতা। [সং. প্রগল্ভ + য]।