প্রহর

প্রহর [ prahara ] বি. তিনঘণ্টা কাল, দিনরাত্রির আট ভাগের এক ভাগ সময়, যাম। [সং. প্র+ √ হৃ + অ]।

প্রহরণ

প্রহরণ [ praharaṇa ] বি. ১. অস্ত্র (দশপ্রহরণধারিণী দুর্গা); ২. প্রহার। [সং. প্র + √ হৃ + অন]।

প্রহর্তা

প্রহর্তা [ prahartā ] (-র্তৃ) বিণ. প্রহারকারী, আঘাতকারী। [সং. প্র + √ হৃ + তৃ]।

প্রহসন

প্রহসন [ prahasana ] বি. ১. হাস্যরসাত্মক নাটক; ২. খেলো, তুচ্ছ বা অর্থহীন ব্যাপার (অনুষ্ঠানটি নিতান্তই প্রহসনে পরিণত হল); ৩. (বর্ত. বিরল) অতি হাসি। [সং. প্র + √ হস্ + অন]।

প্রহাস

প্রহাস [ prahāsa ] বি. ১. নট; ২. শিব; ৩. ঔজ্জ্বল্য; ৪. সম্যক প্রকাশ; ৫. উচ্চ হাসি। [সং. প্র + √ হস্ + অ]।

প্রহেলিকা

প্রহেলিকা [ prahēlikā ] বি. ১. গূঢ় অর্থযুক্ত কূটপ্রশ্ন; ২. ধাঁধা, হেঁয়ালি। [সং. প্র + √ হেল্ + ইন্ + ক + আ (স্ত্রী.)]। প্রহেলী বি. প্রহেলিকা।

প্রহ্লাদ

প্রহ্লাদ [ prahlāda ] বি. ১. আনন্দ, প্রমোদ; ২. শব্দ; ৩. পুরাণোক্ত হিরণ্যকশিপুর পুত্র। [সং. প্র + √ হ্লাদ্ + অ]।

প্রাইজ

প্রাইজ [ prāija ] বি. পারিতোষিক; পুরস্কার। [ইং. prize]।

প্রাইমার

প্রাইমার [ prāimāra ] বি. প্রাথমিক শিক্ষার পাঠ্য বই। [ইং. primer]।