প্রসহন

প্রসহন [ prasahana ] বি. ১. সহিষ্ণুতা; ২. ক্ষমা; ৩. পরাজয়। [সং. প্র + √ সহ্ + অন]।

প্রহরার্ধ

প্রহরার্ধ [ praharārdha ] বি. প্রহরের অর্ধেক, অর্ধপ্রহর, দেড় ঘণ্টা। [সং. প্রহর + অর্ধ]।

প্রহরী

প্রহরী [ praharī ] (-রিন্) বি. পাহারাওয়ালা, চৌকিদার। [সং. প্রহর + ইন্]। স্ত্রী. প্রহরিণী।

প্রস্হাপন

প্রস্হাপন [ prashāpana ] বি. ১. প্রেরণ; ২. উপস্হাপন। [সং. প্র + √ স্হাপি + অন]। প্রস্হাপিত বিণ. প্রেরিত; উপস্হাপিত।

প্রস্বাপন

প্রস্বাপন [ prasbāpana ] বিণ. নিদ্রাজনক। ☐ বি. নিদ্রাজনক অর্থাত্ ঘুম পাড়িয়ে দেয় এমন পৌরাণিক অস্ত্রবিশেষ। [সং. প্র + √ স্বপ্ + ণিচ্ + অন]।

প্রস্রবণ

প্রস্রবণ [ prasrabaṇa ] বি. ১. ঝরনা, নির্ঝর; ২. ক্ষরণ, স্রাব। [সং. প্র + √ স্রু + অন]।

প্রস্রাব

প্রস্রাব [ prasrāba ] বি. ১. মূত্র (প্রস্রাবের দোষ); ২. মূত্রত্যাগ (প্রস্রাব করা)। [সং. প্র + √ স্রু + অ]।

প্রস্রুত

প্রস্রুত [ prasruta ] বিণ. ক্ষরিত, স্রাবিত, নিঃসৃত। [সং. প্র + √ স্রু + ত]।

প্রহত

প্রহত [ prahata ] বিণ. আঘাতপ্রাপ্ত, আহত (তড়িত্প্রহত, তরঙ্গপ্রহত পর্বত, ঝঞ্ঝাপ্রহত)। [সং. প্র + √ হন্ + ত]।