প্রসীদ

প্রসীদ [ prasīda ] অনু-ক্রি প্রসন্ন হও, দয়া করো, সদয় হও (প্রসীদ, মাগো; হে দেবি, প্রসীদ)। [সং. প্র + √ সদ্-হি]।

প্রসিক্ত

প্রসিক্ত [ prasikta ] বিণ. সম্পূর্ণ সিক্ত, একেবারে সিক্ত, পুরোপুরি ভিজে গেছে এমন (করুণায় প্রসিক্ত অন্তর)। [সং. প্র + সিক্ত]।

প্রসিত

প্রসিত [ prasita ] বিণ. অতি শুভ্র বা সাদা। [সং. প্র + সিত]।

প্রস্ত

প্রস্ত [ prasta ] বি. প্রস্হ, দফা, সেট (একপ্রস্ত কাপড় কাচা হল, আরও বাকি আছে)। [< প্রস্হ]।

প্রসূন

প্রসূন [ prasūna ] বি. ১. ফুল; ২. মুকুল, কুঁড়ি; ৩. ফল। [সং. প্র + √ সূ + ত]।

প্রসেক

প্রসেক [ prasēka ] বি. ১. সেচন; ২. বর্ষণ। [সং. প্র + √ সিচ্ + অ]।

প্রস্তার

প্রস্তার [ prastāra ] বি. ১. তৃণশয্যা; ২. ঘাসবন; ৩. ব্যাপ্তি, বিস্তার। [সং. প্র + √ স্তৃ + অ]।

প্রসর্পণ

প্রসর্পণ [ prasarpaṇa ] বি. সঞ্চার, বিস্তার; সঞ্চারিত বা বিস্তৃত হওয়া (‘জীবনের প্রসর্পণ হয়তো বা পথে বিকল্পের’: সু. দ.)। [সং. প্র + √ সৃপ্ + অন]। প্রসর্পিত বিণ. সঞ্চারিত, বিস্তৃত।

প্রসহ

প্রসহ [ prasaha ] বি. কাক চিল শকুন প্যাঁচা ইত্যাদি শিকারি পাখি। [সং. প্র + √ সহ্ (=সহ্য করা) + অ]।