পঁচাশি

পঁচাশি [ pan̐cāśi ] বি. বিণ. ৮৫ সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চাশীতি < প্রাকৃ. পংচাসীই]।

পঁচানব্বই

পঁচানব্বই, [ pan̐cā-nabbi, ] (কথ্য) পঁচানব্বুই বি. বিণ. ৯৫ সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চনবতি]।

পঁচাত্তর

পঁচাত্তর [ pan̐cāttara ] বি. বিণ. ৭৫ সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চসপ্ততি > প্রাকৃ. পংচহত্তরি]।

পইপই

পইপই [ pi-pi ] বি. বারংবার, পুনঃপুন (তাকে পইপই করে নিষেধ করা হয়েছে)। [তু. সং. পদে পদে]।

প্রমেহ

প্রমেহ [ pramēha ] বি. জননেন্দ্রিয়ের রোগবিশেষ, গনোরিয়া। [সং. প্র + √ মিহ্ + অ]।

প্রমোশন

প্রমোশন [ pramōśana ] বি. উচ্চতর ক্লাশে বা শ্রেণিতে বা পদে উন্নয়ন (চাকরিতে প্রমোশন পেয়েছে)। [ইং. promotion]।

প্রযুক্ত

প্রযুক্ত [ prayukta ] বিণ. ১. নিযুক্ত, প্রয়োগ করা হয়েছে এমন; ২. উল্লিখিত। ☐ (বাং. বর্ত. বিরল) অব্য. জন্য, হেতু, নিবন্ধন (স্নেহ প্রযুক্ত, অসুস্হতা প্রযুক্ত চলতে অক্ষম)। [সং. প্র + যুক্ত]।

প্রযুজ্যমান

প্রযুজ্যমান [ prayujya-māna ] বিণ. প্রযুক্ত হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে এমন। [সং. প্র + √ যুজ্ + শানচ্]।

প্রযত্ন

প্রযত্ন [ prayatna ] বি. ১. বারংবার বা সম্যক চেষ্টা, অধ্যবসায় (প্রযত্ন ছাড়া সাফল্য আসে না); ২. (বাং.) তত্ত্বাবধান। [সং. প্র + যত্ন]।

প্রযত

প্রযত [ prayata ] বিণ. ১. সংযত; ২. পবিত্র; ৩. নিয়মনিষ্ঠ। [সং. প্র + √ যম্ + ত]।