প পটাশ পটাশ [ paṭāśa ] বি. ১. রাসায়নিক মৌলবিশেষ, পটাশিয়াম; ২. রাসায়নিক যৌগবিশেষ, পটাশিয়াম পারম্যাংগানেট। [ইং. potash]।
প পটহ পটহ [ paṭaha ] বি. ১. জয়ঢাক, রণবাদ্যবিশেষ (পটহনিনাদ); ২. কানের পর্দা বা ঝিল্লি (কর্ণপটহ)। [সং. পট + √ হা + অ]।
প পঞ্চাশিকা পঞ্চাশিকা [ pañcāśikā ] বি. (স্ত্রী.) পঞ্চাশটি শ্লোকে কবিতা ইত্যাদির সমষ্টি (‘বোধপঞ্চাশিকা’)। [সং. পঞ্চাশত্ + অক + আ]।
প পঞ্চেন্দ্রিয় পঞ্চেন্দ্রিয় [ pañcēndriẏa ] বি. ১. চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; ২. বাক পাণি পাদ পায়ু উপস্হ এই পাঁচটি কর্মেন্দ্রিয়। [সং. পঞ্চ + ইন্দ্রিয়]।
প পঞ্চালিকা পঞ্চালিকা [ pañcālikā ] বি. মাটি ধাতু বা কাঠ দিয়ে তৈরি পুতুল। [সং. পঞ্চ + √ অল্ + অ + ক + আ]।