প পট্টবস্ত্র পট্টবস্ত্র [ paṭṭa-bastra ] বি. পাটের বা রেশমের কাপড়, পূজাদি মাঙ্গলিক অনুষ্ঠানে পরিধেয় রেশমের কাপড়বিশেষ। [সং. পট্ট + বস্ত্র]।
প প্রার্থক প্রার্থক [ prārthaka ] বিণ. প্রার্থনাকারী, প্রার্থী (দানপ্রার্থক)। [সং. প্র + √ অর্থ্ + অক]। স্ত্রী. প্রার্থিকা।
প প্রিণ্টার প্রিণ্টার [ priṇṭāra ] বি. মুদ্রাকর, যে-ব্যক্তি ছাপাখানায় পুস্তকাদি ছেপে দেয়। [ইং. printer]।
প পঞ্চায়ুধ পঞ্চায়ুধ [ pañcāẏudha ] বি. তরবারি শক্তি ধনুক বর্ম ও পরশু (কুঠার) এই পাঁচটি আয়ুধ বা অস্ত্র। [সং. পঞ্চ + আয়ুধ]।
প পঞ্চামৃত পঞ্চামৃত [ pañcāmṛta ] বি. দধি দুগ্ধ ঘৃত মধু ও চিনি এই পাঁচটি অমৃততুল্য বস্তু যা গর্ভিণীর পঞ্চম মাসে সেবনীয়। [সং. পঞ্চ + অমৃত]।