প্রামাণিক

প্রামাণিক [ prāmāṇika ] বিণ. প্রমাণসিদ্ধ, বিশ্বাসযোগ্য (প্রামাণিক গ্রন্হ)। ☐ বি. ১. পণ্ডিত; ২. অধ্যক্ষ; ৩. হিন্দু শ্রেণিবিশেষের উপাধি বা পদবি; ৪. (বাং.) নাপিত। [সং. প্রমাণ + ইক]। বি. প্রামাণিকতা।

প্রারম্ভ

প্রারম্ভ [ prārambha ] বি. ১. আরম্ভ, শুরু (কলিযুগের প্রারম্ভে, জীবনের প্রারম্ভে); ২. ভূমিকা (প্রারম্ভে বলা হল)। [সং. প্র + আরম্ভ]। প্রারম্ভিক বিণ. আরম্ভকালীন (প্রারম্ভিক ঘোষণা)।

প্রেক্ষক

প্রেক্ষক [ prēkṣaka ] বিণ. দর্শক, দর্শনকারী। [সং. প্র + √ ঈক্ষ্ + অক]। স্ত্রী. প্রেক্ষিকা।

প্রেপ্সু

প্রেপ্সু [ prēpsu ] বিণ. পেতে ইচ্ছুক। [সং. প্র + √ আপ্ + সন্ +উ]।

প্রেমারা

প্রেমারা [ prēmārā ] বি. তাসখেলাবিশেষ। [পো. primeiro]।

প্রোৎফুল্ল

প্রোত্ফুল্ল [ prōt-phulla ] বিণ. অত্যন্ত উত্ফুল্ল বা আনন্দিত। [সং. প্র + উত্ফুল্ল]।

প্রোদ্ভিন্ন

প্রোদ্ভিন্ন [ prōdbhinna ] বিণ. (ভূমি ইত্যাদি) বিদারণ করে বেরিয়েছে এমন, উদ্গত; প্রস্ফুটিত (প্রোদ্ভিন্ন যৌবন)। [সং. প্র + উদ্ভিন্ন]।

পট্টাবাস

পট্টাবাস [ paṭṭābāsa ] বি. তাঁবু, বস্ত্রগৃহ। [সং. পট্ট + আবাস]।