প্রসুপ্ত

প্রসুপ্ত [ prasupta ] বিণ. গভীর নিদ্রামগ্ন। [সং. প্র + সুপ্ত]। প্রসুপ্তি বি. গভীর নিদ্রা।

প্রসৃতি

প্রসৃতি বি. ১. বিস্তার, ব্যাপ্তি; ২. নির্গমন; ৩. বেগ; ৪. হাতের কোষ।

প্রসৃত

প্রসৃত [ prasṛta ] বিণ. ১. নির্গত, নিঃসৃত; ২. বিস্তৃত, ব্যাপ্ত; ৩. বৃদ্ধিপ্রাপ্ত, প্রবৃদ্ধ; ৪. প্রশস্ত, বিস্তারযুক্ত; ৫. বিনীত, নম্র (প্রসৃতবাক্য)। [সং. প্র + √ সৃ + ত]। প্রসৃতি বি. ১. বিস্তার, ব্যাপ্তি; ২. নির্গমন; ৩. বেগ; ৪. হাতের কোষ।

প্রস্ফুরিত

প্রস্ফুরিত বিণ. ঈষত্ স্পন্দিত বা কম্পিত, প্রস্ফুরণযুক্ত (প্রস্ফুরিত অধর)।

প্রস্ফুরণ

প্রস্ফুরণ [ prasphuraṇa ] বি. ঈষত্ স্পন্দন বা কম্পন, মৃদু কম্পন। [সং. প্র + √ স্ফুর্ + অন]। প্রস্ফুরিত বিণ. ঈষত্ স্পন্দিত বা কম্পিত, প্রস্ফুরণযুক্ত (প্রস্ফুরিত অধর)।

প্রাণায়াম

প্রাণায়াম [ prāṇāẏāma ] বি. যোগসাধনার প্রক্রিয়াবিশেষ, নির্দিষ্ট রীতিতে পূরক (শ্বাসগ্রহণ), কুম্ভক (শ্বাসধারণ) ও রেচক (শ্বাসত্যাগ)-এই প্রক্রিয়ার শাস্ত্রীয় নাম। [সং. প্রাণ + আ + √ যম্ + অ]।

প্রাথমিক

প্রাথমিক [ prāthamika ] বিণ. ১. প্রথমে কৃত (প্রাথমিক আলাপ, প্রাথমিক কর্তব্য, প্রাথমিক ব্যবহার); ২. প্রারম্ভকালীন (প্রাথমিক শিক্ষা)। [সং. প্রথম + ইক]।

প্রাধান্য

প্রাধান্য [ prādhānya ] বি. ১. শ্রেষ্ঠতা (ধর্মের প্রাধান্য, যুক্তির প্রাধান্য); ২. নেতৃত্ব; ৩. প্রভুত্ব; ৪. আধিক্য (আবেগের প্রাধান্য)। [সং. প্রধান + য]।

প্রাবেশন

প্রাবেশন [ prābēśana ] বি. ১. শিল্পভবন; ২. কর্মশালা, ওয়ার্কশপ। [সং. প্র + আ + √ বিশ্ + অন]।