প্রশান্ত মহাসাগর

প্রশান্ত মহাসাগর বি. আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী বিশাল মহাসমুদ্রবিশেষ, Pacific Ocean.

প্রশান্ত

প্রশান্ত [ praśānta ] বিণ. অতিশয় শান্ত বা স্হির, অচঞ্চল, বিক্ষোভহীন (‘কার্তিকের প্রশান্ত আকাশে’: বিষ্ণু, প্রশান্তবদন, প্রশান্তকণ্ঠ)। [সং. প্র + শান্ত]। প্রশান্ত মহাসাগর বি. আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী বিশাল মহাসমুদ্রবিশেষ, Pacific Ocean. প্রশান্তি বি. প্রশান্ত অবস্হা বা ভাব, উদ্বেগহীনতা; গাম্ভীর্য।

প্রশাসনিক

প্রশাসনিক বিণ. (প্রধানত রাষ্ট্রের) শাসনসংক্রান্ত, administrative.

প্রমুখাত্

প্রমুখাত্ [ pramukhāt ] অব্য. মুখ থেকে, জবানি (দূতের প্রমুখাত্ এই কথা শুনে)। [সং. প্রমুখ + আত্ (৫মী বিভক্তি)]।

প্রমুদিত

প্রমুদিত [ pramudita ] বিণ. ১. অতিশয় আহ্লাদিত বা আমোদিত; ২. পূর্ণ বিকশিত। [সং. প্র + √ মুদ্ + ত]।

প্রমূর্ত

প্রমূর্ত [ pramūrta ] বিণ. স্পষ্টভাবে মূর্ত বা অভিব্যক্ত, স্পষ্টভাবে প্রকাশিত। [সং. প্র + মূর্ত]।

প্রমেয়

প্রমেয় [ pramēẏa ] বিণ. ১. প্রমাণসাধ্য, প্রমাণের দ্বারা নির্ধারণযোগ্য; ২. প্রমাণের বিষয়ীভূত; ৩. পরিমেয়, পরিমাণ নির্ণয় করা যায় এমন; ৪. অল্প, কম; ৫. অবধার্য, জ্ঞেয়, জানা যায় বা অবধারণ করা যায় এমন। [সং. প্র + √ মা + য]।

প্রয়াসী

প্রয়াসী (-সিন্) বিণ. ১. প্রযত্নকারী, চেষ্টাশীল, যার চেষ্টা আছে; ২. অভিলাষী।

প্রয়াস

প্রয়াস [ praẏāsa ] বি. ১. পরিশ্রমের সঙ্গে চেষ্টা, প্রযত্ন (প্রয়াস ছাড়া সাফল্য অসম্ভব); ২. বিশেষ আয়াস, পরিশ্রম; ৩. অভিলাষ। [সং. প্র + √ যস্ + অ]। প্রয়াসী (-সিন্) বিণ. ১. প্রযত্নকারী, চেষ্টাশীল, যার চেষ্টা আছে; ২. অভিলাষী।

প্রয়াত

প্রয়াত বিণ. ১. চলে গেছে এমন; ২. পরলোকগত, মৃত (প্রয়াত পিতা)।