প্রমাতা

প্রমাতা [ pramātā ] (-তৃ) বিণ. ১. প্রমাণকারী; ২. দোষগুণের বিচারক। [সং. প্র + √ মা + তৃ]।

প্রমাদ

প্রমাদ [ pramāda ] বি. ১. অনবধানতা; ২. ভুলভ্রান্তি (মুদ্রণ প্রমাদ); ৩. বিস্মৃতি; ৪. বিমূঢ়তা; ৫. প্রমত্ততা; ৬. বিপদ (মনে মনে প্রমাদ গুনলাম)। [সং. প্র + √ মদ্ + অ]।

প্রমারা

প্রমারা [ pramārā ] বি. বাজি ধরে তাসের খেলাবিশেষ। [পো. primeiro]।

প্রমীলন

প্রমীলন [ pramīlana ] বি. নিমীলন, নিমীলিত করা, চোখ বন্ধ করা, চোখ বোজা। [সং. প্র + √ মীল্ + অন]।

প্রমীলা

প্রমীলা [ pramīlā ] বি. ১. (সং) তন্দ্রা; ২. অবসাদ; ৩. (রামা.) ইন্দ্রজিতের পত্নী; ৪. (বাং. কৌতু.) নারী (প্রমীলারাজ); ৫. (কৌতু.) তেজি স্ত্রীলোক। [সং. প্র + √ মীল্ + অ + আ]।

প্রমুখ

প্রমুখ [ pramukha ] বি. আরম্ভ, সূত্রপাত। ☐ বিণ. (সমাসে উত্তরপদরূপে) আদি, প্রথম, ইত্যাদি, প্রধান (ব্যাসপ্রমুখ কবিগণ)। [সং. প্র + মুখ]।

প্রমথ

প্রমথ [ pramatha ] বি. শিবের অনুচর যারা নাচ গান প্রভৃতিতে পারদর্শী। [সং. প্র + √ মথ্ + অ]।

প্রমথন

প্রমথন [ pramathana ] বি. ১. আলোড়ন; মর্দন; ২. দমন; ৩. হত্যা। [সং. প্র + মথন]। বিণ. প্রমথিত।

প্রশান্তি

প্রশান্তি বি. প্রশান্ত অবস্হা বা ভাব, উদ্বেগহীনতা; গাম্ভীর্য।