প্রভাস

প্রভাস [ prabhāsa ] বি. ১. প্রখর দীপ্তি; ২. পশ্চিম ভারতে দ্বারকার নিকটবর্তী শ্রীকৃষ্ণের স্মৃতিবিজড়িত হিন্দু তীর্থবিশেষ, সোমনাথ বা সোমতীর্থ। ☐ বিণ. দীপ্তিশালী। [সং. প্র + √ ভাস্ (=দীপ্তি) + অ]।

প্রভব

প্রভব [ prabhaba ] বি. ১. কারণ, উত্স, উত্পত্তি; ২. উত্পত্তিস্হান; ৩. প্রভাব। [সং. প্র + √ ভূ + অ]।

প্রভিডেণ্ট ফাণ্ড

প্রভিডেণ্ট ফাণ্ড [ prabhiḍēṇṭa phāṇḍa ] বি. কোনো সংস্হায় চাকুরিরত কর্মচারীদের ভবিষ্যতের জন্য সংস্হান তহবিল, ভবিষ্যনিধি (স.প.)। [ইং. provident fund]।

প্রভূত

প্রভূত [ prabhūta ] বিণ. ১. প্রচুর (প্রভূত ঐশ্বর্য, প্রভূত পরিমাণে); ২. উদ্ভূত, উত্পন্ন। ☐ বিণ-বিণ. অত্যন্ত। [সং. প্র + √ ভূ + ত]।

প্রভৃতি

প্রভৃতি [ prabhṛti ] বিণ. ইত্যাদি, এইরূপ বা এই শ্রেণির সমস্ত (টেবিল চেয়ার প্রভৃতি আসবাব)। ☐ (বিরল) অব্য. অবধি, থেকে (অদ্য প্রভৃতি)। [সং. প্র + √ ভৃ + তি]।

প্রভেদ

প্রভেদ [ prabhēda ] বি. পার্থক্য, বিভিন্নতা (দুজনের চরিত্রে প্রভেদ অল্পই)। [সং. প্র + √ ভিদ্ + অ]।

প্রমত্ত

প্রমত্ত [ pramatta ] বিণ. ১. অত্যন্ত মত্ত (ধনমদে প্রমত্ত); ২. অত্যন্ত আসক্ত; ৩. অসতর্ক (প্রমত্তচিত্ত); ৪. অনবহিত; ৫. প্রমাদযুক্ত। [সং. প্র + মত্ত]। বি. প্রমত্ততা।

প্রমথেশ

প্রমথেশ [ pramathēśa ] বি. (প্রমথদের প্রভু বলে) শিব। [সং. প্রমথ + ঈশ]।

প্রমদা

প্রমদা [ pramadā ] বি. সুন্দরী যুবতী, সুন্দরী রমণী; রমণী। [সং. প্র + √ মদ্ + অ + আ]।