প প্রপন্ন প্রপন্ন [ prapanna ] বিণ. ১. আশ্রয়প্রার্থী, শরণাগত; ২. প্রাপ্ত, লব্ধ; ৩. সংযুক্ত। [সং. প্র + √ পদ্ + ত]।
প প্রপতন প্রপতন [ prapatana ] বি. ১. পতন; ২. সম্যক পতন ও মৃত্যু; ৩. বিনাশ, ধ্বংস। [সং. প্র + √ পত্ + অন]।
প প্রবর প্রবর [ prabara ] বিণ. শ্রেষ্ঠ, অত্যুত্কৃষ্ট (ধার্মিকপ্রবর)। ☐ বি. ১. গোত্র; ২. গোত্রের প্রবর্তক বা তদ্বংশীয় ঋষি। [সং. প্র + √ বৃ + অ]।
প প্রবর্তমান প্রবর্তমান [ prabarta-māna ] বিণ. কোনো কাজে প্রবৃত্ত হচ্ছে এমন। [সং. প্র + √ বৃত্ + শানচ্]।
প প্রবহণ প্রবহণ [ prabahaṇa ] বি. ১. ডুলি, পালকি ইত্যাদি মানুষ-বাহিত যান; ২. প্রবাহ, স্রোত। [সং. প্র + √ বহ্ + অন]।
প প্রবাদ প্রবাদ [ prabāda ] বি. ১. পরম্পরাগত বাক্য (লোকপ্রবাদ); ২. জনশ্রুতি, গুজব; ৩. প্রবচন; ৪. অপবাদ, নিন্দা। [সং. প্র + বাদ]।
প প্রবীর প্রবীর [ prabīra ] বি. ১. প্রকৃষ্ট বীর, মহাবীর (কুরুপ্রবীর); ২. (মহা.) নীলধ্বজ রাজা ও জনার পুত্র। ☐ বিণ. প্রধান; শ্রেষ্ঠ; অতিশয় বলবান। [সং. প্র + বীর]।
প প্রবুদ্ধ প্রবুদ্ধ [ prabuddha ] বিণ. ১. জ্ঞানপ্রাপ্ত; ২. উদ্বুদ্ধ, চেতনাপ্রাপ্ত, জাগরিত (প্রবুদ্ধ ভারত); ৩. প্রকৃষ্ট জ্ঞানী, মহাজ্ঞানী। [সং. প্র + √ বুধ্ + ত]।