প্রশংসন

প্রশংসন [ praśaṃsana ] বি. প্রশংসা করা, সুখ্যাতি করা। [সং. প্র + √ শন্স্ + অন]। প্রশংসনীয় বিণ. প্রশংসার যোগ্য।

প্রলোভিত

প্রলোভিত বিণ. প্রলোভনপ্রাপ্ত, প্রলুব্ধ।

প্রলোভন

প্রলোভন বি. 1 লোভ উত্পাদন; 2 লোভজনকতা, লোলুপতা (ঐশ্বর্যের প্রলোভন); 3 লোভজনক বিষয়।

প্রলোভ

প্রলোভ [ pralōbha ] বি. খুব লোভ, অতিশয় লোভ। [সং. প্র + লোভ]। প্রলোভন বি. 1 লোভ উত্পাদন; 2 লোভজনকতা, লোলুপতা (ঐশ্বর্যের প্রলোভন); 3 লোভজনক বিষয়। প্রলোভিত বিণ. প্রলোভনপ্রাপ্ত, প্রলুব্ধ।

প্রলেপ

প্রলেপ [ pralēpa ] বি. 1 লেপন করা বা মাখানো হয় এমন বস্তু (কাদার প্রলেপ); 2 মলম; 3 লেপন, মাখানো। [সং. প্র + √ লিপ্ + অ]। প্রলেপক বিণ. প্রলেপকারী। প্রলেপন বি. প্রকৃষ্টরূপে লেপন।