প্রাণবন্ত

প্রাণবন্ত বিণ. জীবন্ত; উত্সাহ-উদ্দীপনাযুক্ত; প্রাণচঞ্চল, স্ফূর্তিযুক্ত।

প্রাণপ্রতিষ্ঠা

প্রাণপ্রতিষ্ঠা বি. 1 মন্ত্রপাঠ করে প্রতিমায় দেবতাকে অধিষ্ঠিত করা (মূর্তির প্রাণপ্রতিষ্ঠা); 2 (আল.) জীবন্ত করা।

প্রাণপ্রতিম

প্রাণপ্রতিম বিণ. প্রাণতুল্য, প্রাণের মতো প্রিয় (প্রাণপ্রতিম বন্ধু)।

প্রাণপাত

প্রাণপাত বি. 1 মৃত্যু; 2 মৃত্যুতুল্য পরিশ্রম বা কষ্ট (‘যারা প্রাণপাতে কঠিন মাটিতে ফলায় ফসল ফল’: স. দ.)।

প্রাণপাখি

প্রাণপাখি বি. খাঁচায় বদ্ধ পাখির মতো দেহগত প্রাণ।