প্রদত্ত

প্রদত্ত [ pradatta ] বিণ. প্রদান করা হয়েছে এমন, অর্পিত। [সং. প্র + √ দা + ত]।

প্রদমিত

প্রদমিত [ pradamita ] বিণ. দমন শাসন নিবারণ বা সংযত করা হয়েছে এমন। [সং. প্র + দমিত]।

প্রদর

প্রদর [ pradara ] বি. স্ত্রীরোগবিশেষ, স্ত্রীজননেন্দ্রিয় থেকে শ্বেত স্রাব রোগ। [সং. প্র + √ দৃ + অ]।

প্রদাহী

প্রদাহী (-হিন্) বিণ. প্রদাহদানকারী; জ্বালা দেয় এমন, যন্ত্রণা দেয় এমন।

প্রদাহ

প্রদাহ [ pradāha ] বি. ১. সন্তাপ, গভীর দুঃখ (অন্তরপ্রদাহ); ২. যন্ত্রণা, জ্বালা, টাটানি। [সং. প্র + √ দহ্ + অ]। প্রদাহী (-হিন্) বিণ. প্রদাহদানকারী; জ্বালা দেয় এমন, যন্ত্রণা দেয় এমন।

প্রদিগ্ধ

প্রদিগ্ধ [ pradigdha ] বিণ. প্রলেপ দেওয়া হয়েছে এমন, মাখানো হয়েছে এমন। [সং. প্র + √ দিহ্ + ত]।

প্রদৃপ্ত

প্রদৃপ্ত [ pradṛpta ] বিণ. ১. অতিশয় দৃপ্ত বা গর্বিত; ২. সতেজ। [সং. প্র + দৃপ্ত]।

প্রদেয়

প্রদেয় [ pradēẏa ] বিণ. প্রদানযোগ্য, যা প্রদান করতে হয়। [সং. প্র + √ দা + য]।

প্রনষ্ট

প্রনষ্ট [ pranaṣṭa ] বিণ. সম্পূর্ণ নষ্ট বা ধ্বংসপ্রাপ্ত, বিনষ্ট (প্রনষ্ট সম্মান)। [সং. প্র + √ নশ্ + ত]।

প্রত্যূহ

প্রত্যূহ [ pratyūha ] বি. ১. বিরুদ্ধ তর্ক; ২. বিঘ্ন, বাধা, অন্তরায়। [সং. প্রতি + √ ঊহৃ + অ]।