প্রত্যালীঢ়
প্রত্যালীঢ় [ pratyā-līḍh় ] বি. তির নিক্ষেপের সময় বাঁ পা ছড়িয়ে এবং ডান পা ভাঁজ করে বসা বা বসার ভঙ্গি। ☐ বিণ. ভক্ষিত, ভুক্ত। [সং. প্রতি + আ + √ লিহ্ + ত]।
প্রত্যুক্তি
প্রত্যুক্তি [ pratyukti ] বি. উত্তর, জবাব; কথার জবাবে কথা, পালটা জবাব। [সং. প্রতি + উক্তি]।
প্রত্যুত্তর
প্রত্যুত্তর [ pratyuttara ] বি. উত্তরের উত্তর; উত্তর, জবাব (কোনো প্রত্যুত্তর করল না)। [সং. প্রতি + উত্তর]।
প্রত্যুদাহরণ
প্রত্যুদাহরণ [ pratyudā-haraṇa ] বি. প্রদত্ত দৃষ্টান্তের দৃষ্টান্ত। [সং. প্রতি + উদাহরণ]।