প্রত্যনুমান
প্রত্যনুমান [ pratyanu-māna ] বি. অনুমানের পালটা অনুমান; বিরুদ্ধ অনুমান। [সং. প্রতি + অনুমান]।
প্রত্যবহার
প্রত্যবহার [ pratyaba-hāra ] বি. ১. সংহার, হনন; ২. অস্ত্রসংবরণ। [সং. প্রতি + অব + √ হৃ + অ]।
প্রত্যভিযোগ
প্রত্যভিযোগ [ pratyabhi-yōga ] বি. পালটা অভিযোগ বা নালিশ; অভিযোগকারীর বিরুদ্ধে অভিযোগ। [সং. প্রতি + অভিযোগ]।
প্রত্যাঘাত
প্রত্যাঘাত [ pratyāghāta ] বি. ১. আঘাতের বদলে আঘাত, পালটা আঘাত (পরাজিত শত্রুর প্রত্যাঘাত); ২. প্রতিক্রিয়া। [সং. প্রতি + আঘাত]।