প পানাহার পানাহার [ pānāhāra ] বি. পানভোজন, তরল দ্রব্য পান এবং অন্যান্য ভোজ্যদ্রব্য আহার। [সং. পান + আহার]।
প পাত্যমান পাত্যমান [ pātya-māna ] বিণ. ফেলে দেওয়া বা পাতিত করা হচ্ছে এমন। [সং. √ পত্ + ণিচ্ + মান (শানচ্)]।
প পাতিবুর্জোয়া পাতিবুর্জোয়া [ pāti-burjōẏā ] বি. বুর্জোয়া শ্রেণির অন্তর্গত অপেক্ষাকৃত নিম্ন বিত্তের ব্যক্তিবর্গ। [ফ. petit bourgeois]।
প পাতিত পাতিত [ pātita ] বিণ. ১. নীচে ফেলা হয়েছে এমন, নিক্ষিপ্ত (ভূপাতিত); ২. (রসা) চুয়ানো, distilled (বি. প.)। [সং. √ পত্ + ণিচ্ + ত]।