প পানে পানে [ pānē ] অব্য. ক্রি-বিণ. দিকে, প্রতি, অভিমুখে (‘আমার পানে চেয়ে চেয়ে’: রবীন্দ্র; ‘মুখপানে চেয়ে দেখি’: রবীন্দ্র)। [দেশি]।
প পানীয় পানীয় [ pānīẏa ] বিণ. পানের যোগ্য, পেয়; পান করা হয় এমন (পানীয় জল)। ☐ বি. জল মদ শরবত প্রভৃতি পানীয় দ্রব্য (প্রচুর পানীয় বিতরণ করা হয়েছিল)। [সং. √ পা + অনীয়]।
প পানানো পানানো [ pānānō ] ক্রি. বি. ১. দুধ দোহনের আগে বাছুরকে দিয়ে গাভির স্তন বারবার আকর্ষণ করিয়ে স্তন দুধে পূর্ণ করে নেওয়া; ২. লোহার অস্ত্রাদিতে পান দেওয়া। ☐ বিণ. উক্ত অর্থে। [পানা৫. দ্র]।