প পারত্রিক পারত্রিক [ pāratrika ] বিণ. পরলোকসংক্রান্ত, পারলৌকিক (পারত্রিক কল্যাণ)। [সং. পরত্র + ইক]। তু. বিপ. ঐহিক।
প পারতপক্ষে পারতপক্ষে [ pārata-pakṣē ] ক্রি-বিণ. পারলে, সম্ভব হলে (সেখানে আমি পারতপক্ষে যাই না)। [বাং. পারত < সং. পারক + পক্ষে]।
প পারক্য পারক্য [ pārakya ] বি. ১. পরকীয়তা, পরাধীনতা; ২. শক্তিসামর্থ্য। ☐ বিণ. পরলোকসম্বন্ধীয়। [সং. পর + ক=পরক + য]।
প পাম্পশু পাম্পশু [ pāmpaśu ] বি. সাধারণত ধুতির সঙ্গে পরিধেয় ফিতে-ছাড়া শৌখিন জুতোবিশেষ। [ইং. pump shoe]।
প পাবলিক পাবলিক [ pābalika ] বিণ. জনগণের সম্পত্তিরূপে বিবেচ্য এমন; রাষ্ট্রায়ত্ত (পাবলিক বাস)। ☐ বি. জনতা, জনগণ (পাবলিক খেপে গেছে)। [ইং. public]।
প পাবন পাবন [ pābana ] বিণ. ১. পবিত্রকারী, শোধক (কুলপাবন); ২. ত্রাণকারী (পতিতপাবন)। ☐ বি. ১. শোধন; ২. অগ্নি। [সং. √ পূ + ণিচ্ + অন]।