প পারম্পর্য পারম্পর্য [ pāramparya ] বি. অনুক্রম, ধারাবাহিকতা, পরম্পরা (ঘটনার পরম্পর্য, বংশের পারম্পর্য)। [সং. পরম্পরা + য]।
প পারমার্থিক পারমার্থিক [ pāramārthika ] বিণ. পরমার্থবিষয়ক, ব্রহ্মবিদ্যাবিষয়ক, আধ্যাত্মিক (পারমার্থিক চিন্তা)। [সং. পরমার্থ + ইক]।
প পারমিতা পারমিতা [ pāra-mitā ] বি. বৌদ্ধধর্ম অনুসারে বুদ্ধত্ব অর্জনের জন্য প্রয়োজনীয় দ্বাদশগুণের অধিষ্ঠাত্রী দেবী। [সং. পারমিতা]।
প পারমিট পারমিট [ pāra-miṭa ] বি. সরকার কর্তৃক নিয়ন্ত্রিত মাল ক্রয় বা বিক্রয়ের কিংবা এক স্হান থেকে অন্য স্হানে মালপত্র পরিবহণের অনুমতিপত্র। [ইং. permit]।
প পারদেশ্য পারদেশ্য [ pāra-dēśya ] বিণ. ১. প্রবাসী, বিদেশে বসবাসকারী; ২. বিদেশাগত; ৩. বিদেশি। [সং. পরদেশ + য]।
প পারদার্য পারদার্য [ pāradārya ] বি. পরস্ত্রীগমন, ব্যভিচার, পরস্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক। [সং. পরদার + য]।