প্রসক্ত

প্রসক্ত [ prasakta ] বিণ. অতিশয় আসক্ত (ভোগবাসনায় প্রসক্তচিত্ত)। [সং. প্র + √ সন্জ্ + ত]। প্রসক্তি বি. গভীর আসক্তি।

প্রশ্নকর্ত্রী

প্রশ্নকর্ত্রী স্ত্রী. প্রশ্নকর্তা (-র্তৃ) বি. প্রশ্নকারী, যে-ব্যক্তি প্রশ্ন করে বা পরীক্ষা করে।

প্রশ্নকর্তা

প্রশ্নকর্তা (-র্তৃ) বি. প্রশ্নকারী, যে-ব্যক্তি প্রশ্ন করে বা পরীক্ষা করে। স্ত্রী. প্রশ্নকর্ত্রী।

প্রশ্নপত্র

প্রশ্নপত্র বি. পরীক্ষার জিজ্ঞাস্য-বিষয়-সংবলিত কাগজ।

প্রশ্নাতীত

প্রশ্নাতীত বিণ. প্রশ্নের বা সন্দেহের অতীত (তাঁর সততা প্রশ্নাতীত)।

প্রশংসা

প্রশংসা [ praśaṃsā ] বি. সুখ্যাতি, সাধুবাদ, গুণকীর্তন। [সং. প্র + √ শন্স্ + অ + আ]। প্রশংসাপত্র বি. প্রশংসা-সংবলিত লিখন, certificate. প্রশংসাবাদ বি. প্রশংসাবাক্য। প্রশংসার্হ বিণ. প্রশংসনীয়, প্রশংসার যোগ্য। প্রশংসিত বিণ. প্রশংসা করা হয়েছে এমন, প্রশংসাপ্রাপ্ত।