প পারিপার্শ্বিক পারিপার্শ্বিক [ pāri-pārśbika ] বিণ. চারদিকস্হ, পার্শ্ববর্তী (পারিপার্শ্বিক অবস্হা)। ☐ বি. ১. পারিষদ; ২. (অল.) সূত্রধরের সহচর নট। [সং. পরিপার্শ্ব + ইক]।
প পারিতোষিক পারিতোষিক [ pāri-tōṣika ] বি. ১. পরিতুষ্ট হয়ে যা দেওয়া হয়; ২. পুরস্কার; ৩. বকশিশ। [সং. পরিতোষ + ইক]।
প পারুষ্য পারুষ্য [ pāruṣya ] বি. পরুষতা, কর্কশতা, রুক্ষ আচরণ, অপ্রিয় বা কর্কশ বাক্য। [সং. পরুষ + য]।
প পারিষদ পারিষদ [ pāriṣada ] বি. ১. সভাসদ, সভা-সমিতি ইত্যাদির সদস্য; ২. পার্শ্বচর, মোসাহেব। ☐ বিণ. পরিষদসংক্রান্ত। [সং. পরিষদ্ + অ]।
প পারিভাষিক পারিভাষিক [ pāri-bhāṣika ] বিণ. পরিভাষাসম্বন্ধীয় (পারিভাষিক শব্দাবলি)। [সং. পরিভাষা + ইক]।
প পারিব্রজ্য পারিব্রজ্য [ pāri-brajya ] বি. পরিব্রাজকের আচরণ বা ধর্মপালন, পরিব্রজ্যা। [সং. পরিব্রাজ + য]।