পার্থ

পার্থ [ pārtha ] বি. ১. পৃথার (কুন্তী) পুত্র অর্জুন (‘পার্থের রথে কুরুক্ষেত্রে বাজুক পাঞ্চজন্য’: য. সে.); ২. অর্জুনগাছ। [সং. পৃথা + অ]।

পার্টি

পার্টি [ pārṭi ] বি. ১. দল (স্বরাজ্য পার্টি, কংগ্রেস পার্টি); ২. পক্ষ; ৩. পাশ্চাত্য প্রথায় ভোজসভা (পার্টি দেওয়া)। [ইং. party]।

পার্টনার

পার্টনার [ pārṭa-nāra ] বি. অংশীদার; ব্যাবসা কাজকর্ম ইত্যাদিতে সহযোগী। [ইং. partner]।

পার্টটাইম

পার্টটাইম [ pārṭa-ṭāima ] বিণ. আংশিক সময়ের (পার্টটাইম চাকরি)। ☐ বি. আংশিক সময়ের কাজ (একটা পার্টটাইম করে সংসার চালানো যায় না)। [ইং. part-time]।

পার্ট

পার্ট [ pārṭa ] বি. নাটকাভিনয়ে পাত্র-পাত্রীর অভিনেয় অংশ (পার্ট মুখস্হ হয়েছে?)। [ইং. part]।

পার্ক

পার্ক [ pārka ] বি. খেলার বা বেড়ানোর উদ্যান। [ইং. park]।

পার্বণ

পার্বণ [ pārbaṇa ] বি. ১. পর্ব, উত্সব (পৌষ পার্বণ, বারো মাসে তোরো পার্বণ); ২. অমাবাস্যাদি পর্বদিনে পালনীয় শ্রাদ্ধ। ☐ বিণ. ১. পর্বসম্বন্ধীয়; ২. পর্বদিনে করণীয় (পার্বণ শ্রাদ্ধ)। [সং. পর্বন্ + অ]। পার্বণী বিণ. পার্বণ-এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. পর্ব বা উত্সব উপলক্ষ্যে প্রদত্ত পারিতোষিক।

পার্লামেণ্ট

পার্লামেণ্ট [ pārlā-mēṇṭa ] বি. রাষ্ট্রের আইনসভা লোকসভা বা রাজ্যসভা; রাষ্ট্রের প্রতিনিধিসভা, সংসদ। [ইং. parliament]।

পার্যমাণে

পার্যমাণে [ pārya-māṇē ] ক্রি-বিণ. (বর্ত. অপ্র.) পারতপক্ষে, সম্ভব হলে। [সং. পর্যমাণ + বাং. এ]।

পার্বতী

পার্বতী [ pārbatī ] বি. হিমালয় পর্বতের কন্যা উমা বা দুর্গাদেবী। [সং. পর্বত + অ + ঈ]।