পার্বত, (অশু. কিন্তু প্রচলিত) পার্বতীয় [ pārbata, pārbatīẏa ] বিণ. ১. পর্বত সম্বন্ধীয় (পার্বত উপজাতি); ২. পর্বতময় (পার্বতীয় অঞ্চল); ৩. পর্বতবাসী; ৪. পর্বতে জাত; ৫. পাহাড়িয়া। [সং. পর্বত + অ, ঈয় (?)]। পার্বত্য [ pārbatya ] (বাংলায় অধিকতর প্রচলিত) বিণ. পার্বত ও পার্বতীয় -র রূপভেদ।