প্রতোদ

প্রতোদ [ pratōda ] বি. কশা, চাবুক। [সং. প্র + √ তুদ্ + অ]।

প্রতুল

প্রতুল [ pratula ] বি. ১. প্রাচুর্য; ২. শ্রীবৃদ্ধি। ☐ বিণ. প্রচুর। [সং. প্র + তুলা (+অ)]।

প্রতীয়মান

প্রতীয়মান [ pratīẏa-māna ] বিণ. অনুভূত বা জ্ঞাত হচ্ছে এমন (দুইয়ের মধ্যে কোনো পার্থক্যই প্রতীয়মান হচ্ছে না)। [সং. প্রতি + √ ই + শানচ্]।

প্রতিহিংসা

প্রতিহিংসা [ prati-hiṃsā ] বি. ১. হিংসার বদলে হিংসা; ২. প্রতিশোধ; ৩. বৈরনির্যাতন, শত্রুতাকারীর প্রতি শত্রুতাচরণ। [সং. প্রতি + হিংসা]।

প্রতিস্বর

প্রতিস্বর [ prati-sbara ] বি. প্রতিধ্বনি। [সং. প্রতি + স্বর]।

প্রতিসৃষ্ট

প্রতিসৃষ্ট [ prati-sṛṣṭa ] বিণ. ১. নিক্ষিপ্ত; ২. বিক্ষিপ্ত; ৩. প্রত্যাখ্যাত। [সং. প্রতি + √ সৃজ্ (=বিসর্জন) + ত]।

প্রতিসারী

প্রতিসারী [ prati-sārī ] (-রিন্) বিণ. বিপরীতগামী বা প্রতিকূলগামী। [সং. প্রতি + √ সৃ + ইন্]।

প্রতিসর্গ

প্রতিসর্গ [ prati-sarga ] বি. ১. ব্রহ্মার সৃষ্টিকার্যের পর তাঁর মানসপুত্রদের দ্বারা সৃষ্টি; ২. প্রলয়, মহাপ্রলয়। [সং. প্রতি + সর্গ (=স়ৃষ্টি)]।

প্রতিসর

প্রতিসর [ prati-sara ] বি. কঙ্কণ বা হাতের বালাবিশেষ। [সং. প্রতি + √ সৃ + অ]।

প্রতিসব্য

প্রতিসব্য [ pratisabya ] বিণ. ১. প্রতিকূল; ২. বিপরীত। [সং. প্রতি + সব্য (বাম)]।