পুনর্বিবাহ

পুনর্বিবাহ [ punarbibāha ] বি. একবার বিবাহের পর আবার বিবাহ (হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন)। [সং. পুনঃ + বিবাহ]।

পুনর্বাসন

পুনর্বাসন [ punarbāsana ] বি. স্থায়ী বাসস্হান ত্যাগ করে যে অন্যত্র বাস করতে এসেছে তার নতুন জায়গায় বাসের ব্যবস্হা করা (উদ্বাস্তু-পুনর্বাসন)। [সং. পুনর্ + √ বস্ + ণিচ্ + অন]।

প্রতিহার্য

প্রতিহার্য [ prati-hārya ] বিণ. পরিহারযোগ্য, বর্জনীয়। [সং. প্রতি + √ হৃ + য]।

প্রতিহর্তা

প্রতিহর্তা [ prati-hartā ] (-র্তৃ) বিণ. বি. ১. প্রত্যাঘাতকারী; ২. নিবারণকারী। [সং. প্রতি + √ হৃ + তৃ]।

প্রতিহন্তা

প্রতিহন্তা [ prati-hantā ] (-ন্তৃ) বিণ. বি. হত্যাকারী বা আঘাতকারীকে যে বধ করে। [সং. প্রতি + হন্তৃ]।

প্রতিহত

প্রতিহত [ prati-hata ] বিণ. ১. বাধাপ্রাপ্ত (অপচেষ্ঠা প্রতিহত); ২. আঘাতপ্রাপ্ত, আহত; ৩. নিবারিত; ৪. ব্যাহত। [সং. প্রতি + √ হন্ + ত]।

প্রতিহনন

প্রতিহনন [ prati-hanana ] বি. ১. হত্যাকারীকে বধ; ২. হত্যার জবাবে হত্যা, পালটা হত্যা। [সং. প্রতি + হনন]।

পুনর্বার

পুনর্বার [ punarbāra ] ক্রি-বিণ. আবার, পুনরায় (পুনর্বার যেন ওকথা না শুনি)। [সং. পুনঃ + বার]।

প্রত্যগাত্মা

প্রত্যগাত্মা [ pratyagātmā ] বি. পরমাত্মা, অন্তর্যামী; জীবাত্মা। [সং. প্রত্যক্ + আত্মন্]।

প্রত্যক

প্রত্যক [ pratyaka ] (-ক্) বিণ. অব্য. ১. পশ্চিম (প্রত্যগ্বায়ু); ২. বিপরীত; ৩. পশ্চাত্, পশ্চাদ্বর্তী (প্রত্যঙ্মুখ); ৪. অন্তরস্হিত (প্রত্যগাত্মা)। [সং. প্রতি + √ অন্চ্ + ক্বিপ্]।