প পুনর্বিচার পুনর্বিচার [ punarbicāra ] বি. একবার বিচারের পর নতুন করে বিচার; নতুন করে বিবেচনা, retrial, reconsideration. [সং. পুনঃ + বিচার]। পুনর্বিচার্য বিণ. পুনরায় বিচারের বা বিবেচনার যোগ্য।
প পুনর্মিলন পুনর্মিলন [ punarmilana ] বি. বিচ্ছেদের পর আবার মিলন। [সং. পুনঃ + মিলন]। বিণ. পুনর্মিলিত।
প পুনর্যৌবন পুনর্যৌবন [ punaryaubana ] বি. নব যৌবন, একবার যৌবন গত হওয়ার পর আবার যৌবন লাভ; (আল.) নতুনভাবে উত্সাহ বা সক্রিয়তা লাভ। [সং. পুনঃ + যৌবন]।
প পুনর্মূষিকোভব পুনর্মূষিকোভব [ punarmūṣikō-bhaba ] ক্রি. পুনরায় ইঁদুর হও; (আল.) পূর্বের অবস্হায় ফিরে যাও। [সং. পুনঃ + মূষিকঃ + ভব]।
প পুনর্ভূ পুনর্ভূ [ punarbhū ] বি. ১. বিধবা হওয়ার পর পুনরায় বিবাহিতা নারী; ২. বাগ্দত্তা হওয়ার পর অন্যের সঙ্গে বিবাহিতা নারী। [সং. পুনর্ + √ ভূ + ক্বিপ্]।
প পুনর্ভব পুনর্ভব [ punarbhaba ] বিণ. পুনরায় বা আবার উত্পন্ন বা জাত। ☐ বি. ১. পুনর্জন্ম, জন্মান্তর; ২. নখ। [সং. পুনর্ + √ ভূ + অ]।