প পুনর্দখল পুনর্দখল [ punardakhala ] বি. আবার দখল বা অধিকার করা (জমি পুনর্দখল)। [সং. পুনঃ + বাং. দখল]।
প পুনর্বসতি পুনর্বসতি [ punarbasati ] বি. এক স্হায়ী বাসস্হান ত্যাগ করে আবার নতুন জায়গায় বসতি স্হাপন; নতুন বসতি, rehabilitation. [সং. পুনঃ + বসতি]।
প পুন্নামনরক পুন্নামনরক [ punnāma-naraka ] বি. ‘পুত্’-নামক নরক, যেখানে অপুত্রকদের যেতে হয় বলে প্রাচীন বিশ্বাস। [সং. পুত্ + নামন্ + নরক]।
প পুন্নাগ পুন্নাগ [ punnāga ] বি. ১. শ্বেতপদ্ম; ২. শ্বেতহস্তী; ৩. নাগকেশর গাছ; ৪. নরশ্রেষ্ঠ। [সং. পুম্স্ + নাগ]।