প্রসব
প্রসব [ prasaba ] বি. 1 গর্ভমোচন, গর্ভস্হ সন্তানের ভূমিষ্ঠ হওয়া (যমজ সন্তান প্রসব করা); 2 উত্পাদন; 3 জন্ম, সৃষ্টি; 4 বৃক্ষ বা লতার ফুল ইত্যাদি উত্পাদিত বস্তু (‘নমেরু প্রসব’)। [সং. প্র + √ সূ + অ]। প্রসবকাল বি. সন্তানের জন্মদান করার সময়। প্রসবকালীন বিণ. প্রসবের সময়ের, প্রসবের সময় ঘটে এমন (প্রসবকালীন সমস্যা)। প্রসবদ্বার বি. গর্ভস্হ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পথ। প্রসববেদনা বি. সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে প্রসূতির তীব্র বেদনা। প্রসবিতা (-র্তৃ), প্রসবী (-বিন্) বিণ. প্রসবকারী, জন্মদানকারী (ফসলপ্রসবী ক্ষেত্র)। স্ত্রী. প্রসবিত্রী, প্রসবিনী।
প্রশ্ন
প্রশ্ন [ praśna ] বি. 1 জিজ্ঞাসা, জানতে চাওয়া (প্রশ্ন করা); 2 জিজ্ঞাসিত বিষয় (দুরূহ প্রশ্ন); 3 সমস্যা (কী করব সেটাই প্রশ্ন)। [সং. √ প্রচ্ছ্ + ন]। প্রশ্নকর্তা (-র্তৃ) বি. প্রশ্নকারী, যে-ব্যক্তি প্রশ্ন করে বা পরীক্ষা করে। স্ত্রী. প্রশ্নকর্ত্রী। প্রশ্নপত্র বি. পরীক্ষার জিজ্ঞাস্য-বিষয়-সংবলিত কাগজ। প্রশ্নমালা বি. প্রশ্নসমূহ। প্রশ্নাতীত বিণ. প্রশ্নের বা সন্দেহের অতীত (তাঁর সততা প্রশ্নাতীত)। প্রশ্নোত্তর বি. প্রশ্ন ও তার জবাব।
প্রসঙ্গ
প্রসঙ্গ [ prasaṅga ] বি. 1 (সং.) আসক্তি; 2 আলোচ্য বিষয় বা প্রস্তাব (প্রসঙ্গ-উত্থাপন); 3 আলোচনা, আখ্যান (রামায়ণপ্রসঙ্গ); 4 সম্পর্ক, সংগতি, context (আলোচনা প্রসঙ্গে)। [সং. প্র + √ সন্জ্ + অ]। প্রসঙ্গক্রমে ক্রি-বিণ. আলোচ্য বিষয়ের অঙ্গরূপে বা আলোচনার সূত্রে (প্রসঙ্গক্রমে ওই কথাও তাঁকে বলেছি)। প্রসঙ্গত (-তস্) ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, আলোচনার সূত্রে। প্রসঙ্গান্তর বি. অন্য প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন বিষয় বা আলোচনা (এবার আমরা প্রসঙ্গান্তরে যাব)।