প পিনদ্ধ পিনদ্ধ [ pinaddha ] বিণ. বন্ধন করা বা পরিধান করা হয়েছে এমন (ঘনপিনদ্ধ)। [সং. অপি + √ নহ্ + ত]।
প পিপা পিপা [ pipā ] বি. (সচ. তরল পদার্থ রাখার জন্য) ঢাকের আকৃতিবিশিষ্ট কাঠের তৈরি বড়ো পাত্রবিশেষ। [পো. pipa]।
প পিপ্পলি পিপ্পলি [ pippali ] বি. ওষুধে ব্যবহৃত ছোটো ঝাল ফলবিশেষ বা তার গাছ, পিঁপুল। [সং. পিপ্পল + ই]।
প পিলসুজ পিলসুজ [ pila-suja ] বি. দীপাধার, শামাদান, তেলের প্রদীপ রাখার দণ্ডবিশেষ। [তু. আ. ফতীলহ্ + ফা. সোজ]।
প পিস্টন পিস্টন [ pisṭana ] বি. সামনে-পিছনে বা উপরে-নীচে চলে এমন গতি-সঞ্চারকারী যন্ত্রবিশেষ। [ইং. piston]।
প পুঁচকে পুঁচকে [ pun̐cakē ] বিণ. (সচ. ব্যঙ্গে বা তুচ্ছার্থে) নিতান্ত ক্ষুদ্র (পুঁচকে ছোঁড়া)। [দেশি]।