প পুনরুক্ত পুনরুক্ত [ punarukta ] বিণ. আবার বলা হয়েছে এমন। [সং. পুনঃ + উক্ত]। পুনরুক্তি বি. আবার বলা; একই কথা আবার বলা।
প পিধান পিধান [ pidhāna ] বি. ১. (তলোয়ার ছোরা প্রভৃতির) খাপ, কোষ (‘ঝনঝনিল অসি পিধানে’: মধু.); ২. ঢাকনি, আবরণ। [সং. অপি + √ ধা + অন]।
প পিন পিন [ pina ] বি. কাগজ কাপড় প্রভৃতি আটকাবার জন্য ব্যবহৃত খুব ছোটো ও ছুঁচলো পেরেকের মতো শলাকাবিশেষ, আলপিন। [ইং. pin]।