প পূর্ণোপমা পূর্ণোপমা [ pūrṇōpamā ] বি. অর্থালংকারবিশেষ; এই উপমা অলংকারে উপমান উপমেয় সাধারণ ধর্ম ও তুলনাবাচক শব্দের স্পষ্ট উল্লেখ থাকে। [সং. পূর্ণ + উপমা]।
প পুরোডাশ পুরোডাশ [ purōḍāśa ] বি. ১. যবের তৈরি রুটি বা মালপোয়াজাতীয় প্রাচীনযুগের খাবারবিশেষ; ২. যজ্ঞীয় ঘৃত ও পশুমাংস। [সং. পুরস্ + √ দাশ্ + অ, দ ড]।
প পুষ্কর পুষ্কর [ puṣkara ] বি. ১. পদ্ম; ২. পদ্মকোষ; ৩. জল; ৪. মেঘবিশেষ; ৫. হিন্দুতীর্থরুপে পরিগণিত আজমিড়ের নিকটস্হ হ্রদবিশেষ। [সং. পুষ্ক + √ রা + অ]।