পূয

পূয [ pūya ] বি. পুঁজ। [সং. √ পূয়্ + অ]।

পূতিকা

পূতিকা [ pūtikā ] বি. পুঁইশাক। [সং. পূতি + √ কৈ + অ + আ]।

পূতনা

পূতনা [ pūtanā ] বি. শিশুকৃষ্ণ কর্তৃক নিহত পৌরাণিক দানববিশেষ।

পূতি

পূতি [ pūti ] বি. দুর্গন্ধ। ☐ বিণ. দুর্গন্ধময়। [সং. √ পূয়্ + তি]। পূতিগন্ধ বি. দুর্গন্ধ।

পূজ্যমান

পূজ্যমান [ pūjyamāna ] বিণ. পূজিত হচ্ছে এমন। [সং. √ পূজ্ + মান (শানচ্)]।

পূজক

পূজক [ pūjaka ] বিণ. উপাসক, যে পূজা করে (দেবপূজক, শিবপূজক)। [সং. √ পূজ্ + অক]।

পূগ

পূগ [ pūga ] বি. ১. সুপারি; ২. রাশি, সমূহ। [সং. √ পূ (পবিত্র করা) + গ]।

পুষ্যি

পুষ্যি [ puṣyi ] বিণ. (কথ্য) যাকে পোষণ বা প্রতিপালন করতে হয়; ২. দত্তক (পুষ্যি নিয়েছি, পুষ্যিপুত্তুর)। ☐ বি. প্রতিপাল্য ব্যক্তি বা ব্যক্তিবর্গ (তাঁর পুষ্যি অনেকগুলো)। [সং. পোষ্য]।

পূর্ণেন্দু

পূর্ণেন্দু [ pūrṇēndu ] বি. পূর্ণচন্দ্র, পূর্ণিমা রাত্রির চাঁদ। [সং. পূর্ণ + ইন্দু]।