পেট্রলিয়াম

পেট্রলিয়াম [ pēṭraliẏāma ] বি. অশোধিত খনিজ তেলবিশেষ যা শোধিত হয়ে পেট্রলে পরিণত হয়। [ইং. petroleum]।

পেটুক

পেটুক [ pēṭuka ] বিণ. ঔদরিক, খেতে পারে এবং খেতে ভালোবাসে এমন, ভোজনবিলাসী। [বাং. পেট + উক]।

পৃষ্ঠোপরি

পৃষ্ঠোপরি [ pṛṣṭhōpari ] ক্রি-বিণ. পিঠের উপর। [সং. পৃষ্ঠ + উপরি]।

পৃষ্ট

পৃষ্ট [ pṛṣṭa ] বিণ. জিজ্ঞাসিত। [সং. √ প্রচ্ছ্ + ত]।

পৃথগ্ভাব

পৃথগ্ভাব [ pṛthag-bhāba ] বি. বিভিন্নতা; স্বতন্ত্রতা (একসঙ্গে থেকেও সে তার পৃথগ্ভাব বজায় রেখেছে)। [সং. পৃথক্ + ভাব]।

পৃথগন্ন

পৃথগন্ন [ pṛthaganna ] বিণ. এক পরিবারের বা বংশের অন্তর্ভুক্ত হয়েও একান্নবর্তী নয় এমন, হাঁড়ি ভিন্ন হয়েছে এমন। [সং. + পৃথক্ + অন্ন]।

পৃথগ্বিধ

পৃথগ্বিধ [ pṛthag-bidha ] বিণ. অন্যপ্রকার; বিভিন্ন বা ভিন্ন ধরনের। [সং. পৃথক্ + বিধা]।

পৃচ্ছা

পৃচ্ছা [ pṛcchā ] বি. প্রশ্ন, জিজ্ঞাসা। [সং. √ প্রচ্ছ্ + অ + আ]।

পূষন

পূষন [ pūṣana ] (-ষন্), (অশু.) পূষণ বি. সূর্য (‘হে পূষণ, কবে হব শুচি’: প্রেমেন্দ্র)। [সং. √ পূষ্ + অন্ + অ]।

পূষা

পূষা [ pūṣā ] (-ষন্) বি. সূর্য। [সং. পূষন্]।