পেষা

পেষা [ pēṣā ] বি. পেষণ, মর্দন (গম পেষা)। [সং. √ পিষ্ + বাং. আ]। পিষা, পেষা [ piṣā, pēṣā ] ক্রি. বি. 1 বাটা (মশলা পেষা, জাঁতায় পেষা); 2 দলিত করা, মর্দিত বা মর্দন করা; 3 চূর্ণিত করা; 4 (আল.) পীড়ন করা (আমাকে একেবারে পিষে মারছে)। [সং. √ পিষ্ + বাং. আ]। পিষানো, পেষানো ক্রি. বি. অন্যের দ্বারা পেষাই করা।

পেটিকোট

পেটিকোট [ pēṭi-kōṭa ] বি. (শাড়ির নীচে পরিধেয়) স্ত্রীলোকের অন্তর্বাসবিশেষ, কোমর থেকে গোড়ালি পর্যন্ত ঝুলবিশিষ্ট অন্তর্বাস, শায়া। [ইং. petticoat]।

পেজি

পেজি [ pēji ] বিণ. পেজ বা পৃষ্ঠাযুক্ত (আটপেজি ফর্মা, ষোলোপেজি ফর্মা)। [ইং. পেজ (page) + বাং. ই]।

পেঁপে

পেঁপে [ pēm̐pē ] বি. কষ বা আঠাযুক্ত ক্রান্তীয় ফল বা তার গাছ। [পো. papaya]।

পেঙ্গুইন

পেঙ্গুইন [ pēṅguina ] বি. দক্ষিণ মেরু প্রদেশের ছোটো ডানাযুক্ত ও সাঁতারে দক্ষ পাখিবিশেষ। [ইং. penguin]।

পেখন

পেখন [ pēkhana ] বি. (ব্রজ.) দর্শন। [সং. প্রেক্ষণ]।

পেনালকোড

পেনালকোড [ pēnāla-kōḍa ] বি. দণ্ডবিধি; অপরাধের শাস্তির নিয়ম সংবলিত পুস্তক। [ইং. penal code]।

পেনসিল

পেনসিল [ pēna-sila ] বি. সিসযুক্ত লেখনীবিশেষ। [ইং. pencil]।

পেনশন

পেনশন [ pēna-śana ] বি. চাকরি থেকে অবসর গ্রহণের পর প্রাপ্ত ভাতা; বার্ধক্যভাতা। [ইং. pension]।

পেনডেণ্ট

পেনডেণ্ট [ pēna-ḍēṇṭa ] বি. গলায় ঝুলন্ত অলংকার; হারবিশেষ। [ইং. pendent, pendant]।