পেশোয়াজ

পেশোয়াজ [ pēśōẏāja ] বি. মুসলমান স্ত্রীলোক বা নর্তকীদের পরিধেয় ঘাগ্রা বা পায়জামাবিশেষ। [ফা. পেশ্বাজ]।

পেশল

পেশল [ pēśala ] বিণ. ১. (অশু.) পেশিবহুল, বলিষ্ঠ; ২. সুন্দর মনোহর; ৩. নিপুণ। [সং. √ পিশ্ + অল]।

পেশগি

পেশগি [ pēśagi ] বি. দাদন, আগাম অর্থ। [ফা. পেশ্গী]

পেরু

পেরু [ pēru ] বি. মোরগজাতীয় পাখিবিশেষ, turkey. [পো. peru]।

পেরেক

পেরেক [ pērēka ] বি. ছোটো লোহার কাঁটা বা কীলক। [পো. prego]।

পেন্ডুলাম

পেন্ডুলাম [ pēnḍulāma ] বি. ঘড়ির দোলক; দোলক। [ইং. pendulum]।

পেন্নাম

পেন্নাম [ pēnnāma ] বি. প্রণাম-এর কথ্য ও আঞ্চ. রূপ (দিলাম একটা পেন্নাম ঠুকে)।

পেনেট

পেনেট [ pēnēṭa ] বি. শিবলিঙ্গের নিম্নস্হ বেদি, গৌরীপট্ট। [তু. ইং. penates (গৃহদেবতা)]।

পেনালটি

পেনালটি [ pēnālaṭi ] বি. ১. শাস্তি বা শাস্তিস্বরূপ যা দেয় বা করণীয়; ২. ফুটবল, হকি প্রভৃতি খেলায় শাস্তিমূলক ব্যবস্হা; গোলপোস্টের সামনে বল বসিয়ে শুধু গোলরক্ষককে সামনে রেখে বল মারার ব্যবস্হা। [ইং. penalty]।

পেষাই

পেষাই [ pēṣāi ] বি. ১. পেষণ, চূর্ণন (গম পেষাই করা); ২. পেষণের মজুরি। [বাং. পেষা + আই]।