প পোগণ্ড পোগণ্ড [ pōgaṇḍa ] বিণ. ১. পাঁচ থেকে পনেরো কিংবা ছয় থেকে দশ বত্সব বয়স্ক; ২. অপোগণ্ড; ৩. বিকলাঙ্গ। [সং. পৌগণ্ড]।
প পোক্ত পোক্ত [ pōkta ] বিণ. ১. মজবুত, দৃঢ় (পোক্ত বাড়ি); ২. পরিপক্ব, অভিজ্ঞ (পোক্ত লোক)। [ফা. পুখ্তহ্]।
প পোঁটা পোঁটা [ pōnṭā ] বি. ১. নাড়ি, অন্ত্র, আঁত (মাচের পোঁটা); ২. শ্লেষ্মা (নাকের পোঁটা); ৩. (আল. অনাদরে) ছোটো ছেলে। [দেশি]।